ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের জন্য ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে রাজধানীর মিরপুর এলাকার সড়কে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার (৮ মে) সকালে মিরপুর ১৪ এলাকায় তারা এ আন্দোলন শুরু করেন। দুপুর ১২টা নাগাদ তারা মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

সরকার ঘোষিত ঈদের ছুটি ৩ দিনের ছুটির বদলে সাত দিন করার দাবি জানান তারা। শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র ৫ দিন বাকি। এখনো বেতন-বোনাস দেওয়া হয়নি। বন্ধের এক-দুইদিন আগে দিলেও ঈদে কেনাকাটা করা সম্ভব নয়।

তারা ঈদের ছুটিতে বাড়ি যেতে গণপরিবহন চালুর দাবি জানান। এইসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শ্রমিকরা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর