ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী পরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

শনিবার (৮ মে) বেলা ১১টায় দুরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

তিনি বলেন, গত ৬ মে থেকে লকডাউন শিথিল রেখে মহানগর ও জেলার অভ্যন্তরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত দিয়েছে সরকার। কিন্তু বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বাস-মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশায় গাদাগাদি করে মানুষ যাতায়াত করছে। এতে করোনার সংক্রমণ আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই স্বাস্থ্য বিধি মেনে দূরপাল্লার গণ এবং পণ্য পরিবহন চালু করে দিতে হবে।

দূরপাল্লার গণপরিবহন চালুসহ সরকারের কাছে ৫ দফা দাবি জানান শ্রমিক ও মালিকরা। দাবি মানা না হলে ঈদের দিন শ্রমিকরা বিক্ষোভ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর