করোনায় একদিনে সাড়ে ১৪ হাজার মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ৮ লাখ ৫৩ হাজার ১০৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (৮ মে) সকালে পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন। করোনায় মোট মারা গেছেন ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জন। মারা গেছেন ৫ লাখ ৯৪ হাজার ৯১১ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ৭৫৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮৫ জন।

এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩৬০ জন। মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৪৭৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে স্পেন এবং দশে রয়েছে জার্মানি।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জন ও মারা গেছেন ১১ হাজার ৮৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৪৩১ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর