টেকনাফে এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল ২ ভাই

বৈশ্বিক মহামারী করোনাকালের শুরু থেকেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সীমান্ত উপজেলা টেকনাফের মাতব্বর পরিবারের দুই সহোদর। কখনো খাদ্য, বস্ত্র, নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়ে অসহায় মানুষের পাশে রয়েছে এই পরিবারটি।

শুক্রবার সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ২৫০ মন চাল বিতরণ করেন সিএন্ডএফ ব্যবসায়ী ওমর ফারুক ও তার সহোদর ডিজিটাল যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি হাফেজ এনামুল হক। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।

এর আগে লকডাউনে অসহায় মানুষের কথা চিন্তা করে রমজানের শুরুতেই এক হাজার পরিবারের মাঝে
ইফতার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন এই সহোদর।

উপকারভোগী এইসব খেটে খাওয়া মানুষ গুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, যে কোন দূর্যোগে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের খবর না রাখলেও মাতব্বর পরিবারের এই দুই সহোদর বাড়ি বাড়ি গিয়ে আমাদের খবর রেখেছেন। এইভাবে এলাকার অসহায় প্রতিবেশীদের খবর রাখার লোক খুবই নগন্য।

তারা আরো বলেন, গত পৌর নির্বাচনের পর পরিবারটি এলাকাবাসীকে ওয়াদা দিয়ে ছিলেন, হাফেজ এনামুল হক হেরে গেলেও যে কোন আপদে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেই থেকে তারা তাদের দেয়া প্রতিশ্রুতি রেখেছেন।

সিএন্ডেফ ব্যবসায়ী ওমর ফারুক বলেন- আমাদের পূর্বপুরুষ এই এলাকার প্রতিনিধিত্ব করে গেছেন। আমাদের সহায় সম্পদে এলাকার প্রত্যেক প্রতিবেশীদের অধিকার রয়েছে। আমরা তা আদায়ের চেষ্টা করেছি মাত্র। লকডাউনের শুরু থেকে এই পর্যন্ত মোট সাড়ে ৬ লক্ষ টাকার সহায়তা দিয়েছি।

এনামুল হক বলেন, খেটে খাওয়া মানুষগুলো হচ্ছে আমার পরম বন্ধু। তাই আমার পূর্বপুরুষের দেখানো পথেই হাটছি। যতদিন বেঁচে থাকব বিনিময়হীন গরীব মানুষের সাথেই মিলে মিশে থাকবো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর