কক্সবাজারে লক্ষাধিক ইয়াবাসহ মা-ছেলে আটক

কক্সবাজারের কলাতলীতে বসত ঘরে অভিযান চালিয়ে ১লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ নারী-পুরুষ দুই জনকে আটক করেছে পুলিশ। আটক সাইফুল ইসলাম মধ্যম কলাতলী এলাকার শামশুল ইসলামের ছেলে ও তার মা ফাতেমা বেগম।

আজ শনিবার ভোর রাতে মধ্যম কলাতলী শামশুল ইসলামের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মামুনুল ইসলাম।

তিনি জানান, ভোরে বঙ্গোপসাগর হয়ে নৌকা যোগে একটি ইয়াবার চালান এনে শামশুল আলমের বাড়িতে মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। তল্লাশী কালে বাড়ি থেকে লুকানো অবস্থায় ১লাখ ২০ হাজার ইয়াবাসহ সাইফুল ইসলাম ও এক নারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর