ভারতে করোনায় ৮৬৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে

মহামারি করোনায় ভারতে এখন পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত ৮৬৪ জন চিকিৎসক করোনায় মারা গেছেন। এর মধ্যে গত বছর মারা গেছেন ৭৩৬ জন।

চলতি বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন চিকিৎসক। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শুরু থেকে বেশি। সেখানে চিকিৎসকের মৃত্যুর হারও সবচেয়ে বেশি।

আইএমএর হিসাবে, মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৬৮ জন চিকিৎসক মারা গেছেন। শুধু এপ্রিলেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে ৮৯ জন আর পশ্চিমবঙ্গে ৮০ জন চিকিৎসক মারা গেছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই রাজ্যের ১৭ হাজার ৯৭৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ২৩৫ জন সরকারি হাসপাতালের। আর ৬ হাজার ৭৪০ বেসরকারি প্রতিষ্ঠানের।

জানা গেছে, মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৮ হাজার চিকিৎসক করোনা সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে বহু নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ৪ হাজার ২১৭।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর