নাটোরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গরু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মে) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, একমাত্র সন্তান ঢাকায় থাকায় বাগাতিপাড়া উপজেলার নতুন পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ আমির হোসেন ও তার স্ত্রী আলেকা বেগম দম্পতি একাই বাস করতেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির বারান্দায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বাগাতিপাড়া থানার পরিদর্শক তদন্ত আবু সাদাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর