চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম নগরীরর কোতোয়ালি থানা এলাকায় এক সন্ত্রাস বিরোধী অভিযানে ১০ ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মে) থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন পুলিশ।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, ৯টি টিপ ছোরা, ছিনতাই করা মোবাইল ও নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. বেলাল হোসেন ওরফে রুবেল (৩০), মো. সাদ্দাম হোসেন (২৯), মেহরাজ হোসেন রাকিব (২৫), হাবিবুর রহমান কায়সার (২২), শরীফ হোসেন (২০), রুবেল (২০), মো. জয় (২১), মো. সাইফুল ইসলাম (২১), মো. রাসেল প্রকাশ রাকিব (১৯) ও মো. ইয়াকুব (১৯)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার নিয়মিত অভিযান চলাকালে ১০ ছিনতাইকারিকে বিভিন্ন প্রকার অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর