প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজের সময় মসজিদের ইমাম আটক
চাঁদপুরের কচুয়ায় ফাহাদ হোসেন (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (০৬ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার দুর্গাপুর দক্ষিণ পাড়ার আলেক ডাক্তারের বাড়িতে এই ঘটনা ঘটে।
আটককৃত ফাহাদ হোসেন উপজেলার আকিয়ারা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে এবং বায়তুল আমান জামে মসজিদের ইমাম। ওই নারী দুর্গাপুর গ্রামের প্রবাসী কলিমউল্লাহর স্ত্রী।
স্ত্রানীয় সূত্রে জানা যায়, ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন। বৃহস্পতিবার রাতে তারাবি নামাজের পর প্রবাসী স্ত্রীর ঘরে গেলে ওঁৎ পেতে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে।
বিষয়টি জানাজানি হয়ে গেলে শুক্রবার (০৭ মে) সকালে কচুয়া থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার পর জেল-হাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে