আজ বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস

আজ বিশ্ব রেড ক্রস- রেড ক্রিসেন্ট দিবস। ‘অপ্রতিরোধ্য’ এই প্রতিপাদ্যে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দিবসটি পালন করবে রেড ক্রিসেন্ট সোসাইটি।

১৮২৮ সালের ৮ই মে থেকে সংস্থাটির প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে এই দিনটি রেড ক্রস- রেড ক্রিসেন্ট দিবস হিসেবে উদযাপন করা হয়। বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে দিবসটির কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। পৃথিবীকে আরও সংরক্ষিত ও শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যেতে চায় সংগঠনটি।

কোভিড মহামারীর শুরু থেকেই রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই মিলে করোনাকালসহ অন্যান্য দুযোর্গে নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর