চকবাজারে ডাস্টবিন থেকে মৃত নবজাতক উদ্ধার

রাজধানীর চকবাজারের বেগম বাজার এলাকার একটি ডাস্টবিন থেকে ওড়নায় মোড়ানো একটি মৃত কন্যা নবজাতককে উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৭ মে) রাত সাড়ে ১০টায় পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

চকবাজার থানার এসআই কবির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৫৩নং বেগম বাজার সংলগ্ন ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, কে বা কারা নবজাতককে ডাস্টবিনে ফেলে রেখেছে। মৃত নবজাতকটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর