সংবাদ প্রকাশের পর “আভার” ত্রাণ সহায়তা পেলো অসহায় ৫২ পরিবার

ঘরে খাবার নেই, ক্ষুধার জ্বালায় মানবেতর জীবনযাপন করছেন কেরানীগঞ্জের এমন অসহায় অনেকের কষ্টের কথা নিয়ে “করোনায় থমকে গেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবন” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে ২২ এপ্রিল একটি সংবাদ প্রকাশে কেরানীগঞ্জের শুভাঢ্যা, চুনকুটিয়া ও রাজেন্দ্রপুর এলাকায় ঘরে খাবার নেই এমন অসহায় ৫২ টি পারিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন আভা নামে একটি সামাজিক সংগঠান।

শুক্রবার (৭ মে) সকালে আভার উদ্যোগে ও ফারজানা রব্বানী – প্রিয়ার সহযোগীতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ও রাজেন্দ্রপুর এলাকায় এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও ১ লিটার করে তৈল বিতরণ করেন।

ত্রাণ সহায়তা পেয়ে প্রতিবন্ধী শফিকুল মিয়া বলেন, লকডাউনের আগে রিকশা চালাতাম। আমার দু’টি পা নেই। তাই বৌ মাটি কেটে কোনোরকম সংসার চালায়। এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়। ঘর ভাড়া বাকি ২ মাসের, কিন্তু ভাড়া দিমু ক্যামনে যেখানে বাঁচা কষ্ট। কিস্তি তোলেছিলাম চিকিৎসার জন্য তারা লকডাউনেও কিস্তি চায়। তাই করুন অবস্থার মধ্যে আছি। কেউ কোনো সহায়তা নিয়ে আমাদের পাশে দাঁড়ায় নাই। আজকের এই বিপদের দিনে আভা সাংগঠান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই ত্রাণ পেয়ে আমার অনেক খুশী।

সহায়তা পেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাসা বাড়িতে কাজে যেতে পারিনা করোনা কারণে। মাঝে মাঝে মাটি কেটে টাকা আনতে পারলে ঘরে খাবার নিয়ে যেতে পারি। আমি খুব অসুস্থ, আমার শরীরটা ভালো না। তাই চলতেও অনেক কষ্ট হয়। এই খাবার পাইয়া আমি অনেক খুশী হইছি। আমার অনেক উপকার হইছে। আল্লাহ আপনাদের ভালো করুক।

আভা সংগঠনের এই মহৎ উদ্যোগে ত্রাণ সহায়তা পেয়ে শফিকুলের মতো প্রায় প্রতিটি পরিবারই আনন্দিত।

ত্রাণ সহায়তার বিষয়ে জানতে চাওয়া হলে ফারজানা রব্বানী – প্রিয়া বলেন, বাংলাদেশের একটি বড় প্রফোশনাল ডিগ্রি ICMAB ( Institute of cost & Management Accounts of Bangladesh) এর সদস্য ও শিক্ষার্থী কতৃক গঠিত “আভা” সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্নয় জেলায় এই ‘ফুড ব্যাগ’ বিতরণ করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার’র একটি প্রতিবেদনে দেখতে পাই ঘরে খাবার নেই, ক্ষুধার জ্বালায় মানবেতর জীবনযাপন করছেন কিছু পরিবার। তাই আভা সংগঠনের উদ্যোগে আমি আভা সংগঠনের একজন ভলেন্টিয়ার হিসেবে শুভাঢ্যা, চুনকুটিয়া ও ‘রাজেন্দ্রপুর এলাকার অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর পাশাপাশি কিছু ভিক্ষুক, প্রতিবন্ধি,প্যারালাইসিস ও অসুস্থ রোগীকে এই ত্রাণ সহায়তা পৌছে দিয়েছি।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক সামজিক সংগঠন আছে, তারা সবাই যদি এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজের এই মানুষগুলো ভালো থাকতে পারবে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর