আসন্ন ঈদকে কেন্দ্র করে শুধু শপিংমলই নয়, ফুটপাতের দোকানেও ক্রেতাদের উপচেপড়া ভিড়। রমজানের শেষ দিকে এসে কেনাবেচা বেড়েছে বিক্রেতাদের। এসময়ে বিক্রি বেড়ে যাওয়ায় স্বস্তি বেড়েছে বিক্রেতাদের মধ্যে। তবে কেনাকাটায় স্বাস্থ্যবিধি খুব একটা পরিলক্ষিত হয়নি।
ইফতারের পর বেশি ভিড় দেখা যায় রাজধানরি ফুটপাতের দোকানগুলোতে। একটু স্বল্পমূল্যে পছন্দের পোশাক, জুতাসহ নানা পণ্য কিনতে ভিড় জমান শত শত মানুষ। কেউ কেউ পোশাকের সঙ্গে তার পছন্দের জুতা, বেল্ট ইত্যাদি মিলাতে গিয়ে ভুলে যায় স্বাস্থ্যবিধি মানার কথা।
এ ব্যাপারে বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিক্রি। এতে তারা স্বস্তিও প্রকাশ করেন।
এদিকে ঈদের বাকি কয়েকদিন রাত ১২ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
এসময় তিনি আরো বলেন, আমার মাস্ক পরাটা আমার নিশ্চিত করতে পেরেছি। কিন্তু সামাজিক দূরত্বটা বজায় রাখা যাচ্ছে না। কেননা মার্কেটেগুলোতে উপচে পড়া ভিড় শুরু হয়েছে। সেকারণে আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যাতে আর যে ৫-৬ দিন আছে আমাদেরকে রাত ১২টা পর্যন্ত দোকানপাট খোলার রাখা অনুমতি চাচ্ছি। আশা করি, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায় পরিচালনা করতে পারবো।
উল্লেখ্য, রোজার শুরু থেক শপিংমল-দোকানপাট বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে ২৫ এপ্রিল থেকে খুলে দেয়া হয় শপিংমল-দোকানপাট।
বার্তবাজার/ই.এইচ.এম