আগামীকাল থেকে থেকে ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা

সারাদেশে তাপমাত্রা কমে গিয়ে শনিবার (০৮ মে) থেকে ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (০৭ মে) রাত থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না হলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকতে পারে বলছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান গণমাধ্যমকে জানান, ‘গতকালের চেয়ে আজকের তাপমাত্রা একটু বাড়তে পারে। তকে আগামীকাল থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে।

তিনি আরো জানান, তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আপতত কম। শনিবার থেকে ঢাকাসহ সারা দেশেই ঝড়-বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার (০৬ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর