ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ
ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছেন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (৭ মে) ইফতারের পূর্ব মুহুর্তে সংগঠনটির জেলার শাখার আয়োজনে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে আলিপুর মোড় পর্যন্ত প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় সংগঠনটির সদস্যরা করোনা সংক্রমণ রোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবিদ, সংগঠনের কর্মকর্তা মোস্তফা হোসেন, সঞ্জিত কুমার বিশ্বাস জিৎ, পলাশ হোসেন সহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ।
এবিষয়ে সংগঠনটির সভাপতি মো. আরিফ হোসেন জানান, ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম