করোনা সংক্রমণ বাড়ছে ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার সংক্রমণ আবারাও বাড়ার কারণ হিসেবে ফেরিতে গাদাগাদি করে ভ্রমণকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনা সংক্রমণে প্রতিরোধে জনসচেতনতার অভাবকেও তিনি দায়ী করছেন।

শুক্রবার (০৭ মে) বিকালে মানিকগঞ্জের গড়পাড়ায় করোনাকাল ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, এভাবে চলতে থাকলে হাসপাতালেও জায়গা হবে না। করোনার টিকা পাওয়ার জন্য রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮৩৩ জনে। গতকাল ৪১ জন মারা গিয়েছিল।

এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৬৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮২২ জন।

শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর