মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়ার মোড়ে অসহায়, দরিদ্র মাদ্রাসা পড়ুয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১৫শ’ প্যাকেট রান্না করা ইফতার বিতরণ করেছেন যুবলীগ নেতা মোঃ আকিদুল ইসলাম।
শুক্রবার (০৭ মে ) বিকেলে নাকোল বাজার ঘাসিয়াড়ার মোড়ে ইফতার বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের আহবায়ক মোঃফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও জেলা যুবলীগের যুগ্ন – আহবায়ক আলী আহম্মেদ আহাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইফতার সামগ্রি বিতরণ করেন।
যুবলীগ নেতা আকিদুল ইসলাম বলেন, আল্লাহর নৈকট্য লাভে রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাড়ানো হচ্ছে আল্লাহর ইবাদতের একটি অংশ।যুবলীগের একজন কর্মী হিসেবে অতীতেও সকল বিপর্যয়ে মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। শুধু আজ নয় আগামীতেও এই কর্মকান্ড অব্যাহত থাকবে।’ তিনি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সকলকে সরকারি নির্দেশনা মেনে চলা এবং সকলকেই সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, মানবিক মূল্যবোধের জায়গা থেকে যুবলীগ নেতা আকিদুল তার এলাকার অসহায়, দরিদ্র, মাদ্রাসা পড়ুয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১৫শ’ প্যাকেট রান্না করা ইফতার ও মাস্ক বিতরণ করেছে। ইতিপূর্বে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।জেলা যুবলীগের পক্ষ থেকে আমি তার সার্বিক মঙ্গল কামনা করি।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের সহ – সভাপতি আশিকুর রহমান ডাবলু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জিবলু, সাংগঠনিক সম্পাদক বাবেক আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা হাসানুজ্জামান হান্নান,বাবুল রেজা,হুমায়ন পারভেজ জিয়া,মনির হোসেন লাল্টু ও কাদির পাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান প্রমুখ।
তাছিন জামান/বার্তাবাজার/ই.এইচ.এম