সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের ওষুধ প্রস্তুতকারী সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (৭ মে) এ অনুমোদন দেয় সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসাস।

এই প্রথম চীনের কোনো টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দুনিয়ার পরে এটাই প্রথম টিকার অনুমোদন।

বাংলাদেশ সরকার গত ২৯শে এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরইমধ্যে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে সিনোফার্মের টিকা প্রয়োগ হচ্ছে।

সিনোফার্মের টিকা অনুমোদন পাওয়ায় দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সের কার্যক্রম আরও সহজ হবে।

এরআগে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মর্ডানার টিকাকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর