পিরোজপুরে সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (পিডিইউজে) এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) বিকালে পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কে জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সহ-সভাপতি মো: নুরুল্লাহ আল আমিন খান, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী এনামুল হক লিটন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম মিরাজ, দপ্তর সম্পাদক মো: ফরিদ হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন, কার্য নির্বাহী সদস্য হুমায়ুন কবির তালুকদার, আবু জাফর মো: সালেহ, মো: হাসান তালুকদার প্রমুখ। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর