উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় গ্রেফতার হতে পারেন মিঠুন

সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনী সভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় মামলা দায়ের করা হয়েছে টলিউড অভিনেতা বিজেপির নতুন নেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার দাবি করেছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার (০৬ মে) কোলকাতার মানিকতলা থানায় মামলাটি দায়ের করেছে তৃণমূল কংগ্রেসের অঙ্গসংগঠন যুব তৃণমূল।

কিছুদিন আগে বিজেপি-র ব্রিগেড সমাবেশে, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই বক্তৃতা করতে গিয়ে নিজের ছবির জনপ্রিয় সংলাপ আউড়েছিলেন মিঠুন। এফআইআরে বলা হয়েছে, মিঠুনের ওই সব সংলাপেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে ওই এফআইআরে।

এছাড়া বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষও নির্বাচনী প্রচারের ময়দানে “জায়গায় জায়গায় শীতলখুচি’’ হবে বলে মন্তব্য করেছিলেন। তার বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তৃণমূলের পক্ষে। সূত্র: আনন্দবাজার।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর