হাটহাজারীতে শতশত মানুষকে ঈদ উপহার বিতরণে আ’লীগ নেতা রাসেল

চট্টগ্রামের হাটহাজারীতে নিম্ন আয়ের ৩ শতাধিক মানুষকে ঈদের উপহার সামগ্রী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি অন্যতম সদস্য ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সহায়তায় এই উপহার দেওয়া হয়।

শুক্রবার (০৭ মে) বিকালে উপজেলার ছিপাতলী ইউনিয়ন ও পার্শ্বর্তী এলাকার আর্থিক ভাবে অসচ্ছল ৩০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম রাসেল বলেন, আমরা সৌভাগ্যবান কেননা আমরা শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি, আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী মানবিকতার উপর সব চেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। তিনি দলের নেতা-কর্মীদের অসহায়-অসচ্ছল, সুবিধা বঞ্চিতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন, কাজেই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে হবে এবং ঐক্যের কোন বিকল্প নাই।

ছবি- বার্তা বাজার

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা আশাবাদী অদুর ভবিষ্যতে আমরা সারাবিশ্বে উন্নয়নের রুল মডেলে পরিণত হব। এর আগে বহু সরকার দেশে এসেছে। কিন্তু মানুষের জন্য এতো কাজ করতে দেখিনি।

বাংলাদেশ ইলেক্ট্রিকাল ইম্পোটার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও উপজেলার সভাপতি, আওয়ামী লীগ নেতা নুরুল আনোয়ার ভুট্টুর তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মতিউর রহমান সৌরভ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের জেলা কার্যকরি সভাপতি লায়ন মোঃ আলমগীর, অর্থ সম্পাদক লায়ন মোখলেসুর রহমান।

আরও বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বর্তমান সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাবেক সভাপতি মোঃ ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি এনাম, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাবু, সহ-সভাপতি মোতাহারুল ইসলাম, মৌলানা কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী তসলিম উদ্দিন, কৃষক লীগের সভাপতি ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রচার সম্পাদক রাশেদুল আলম জুসান, চট্টগ্রাম উত্তর জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারন সম্পাদক এস এম মহিন উদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা ঈশান, আব্দুল্লাহ মামুন, রায়হান, রানা, সুমন, আহাদ, ঈশান, শহীদ, রুবেল, শাওন, রায়হান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন রনি।

ছিপাতলী ইউনিয়নের ৯টি ওয়ার্ড এবং সংলগ্ন লাঙ্গল মোড়া ও গুমানমর্দন ইউনিয়নের মোট তিন শতাধিকেরও অধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। স্থানীয় মানুষ জন উক্ত কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর