বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের জন্য জমা দেওয়া হয়েছে বৃহস্পতিবার (০৬ মে)। শুক্রবার সরকারি ছুটি থাকলেও যেকোনো সময় খালেদার পাসপোর্ট প্রিন্টের জন্য অফিস খোলা ছিল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা।
তারা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ এখনো পাসপোর্ট প্রিন্ট করার জন্য অনুমতি দেয়নি। তবে পাসপোর্ট নবায়ন করার জন্য সব প্রস্ততি রাখা হয়েছে।
জানা যায়, ২০১৯ সালে মেয়াদ শেষ হয়ে খালেদা জিয়ার পাসপোর্টের। তাই তার পাসপোর্ট রি-ইস্যু করতে আবেদন করা হয়। শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। এজন্য সরকারের অনুমতির সাপেক্ষে তাকে যেকোনো দিন লন্ডন অথবা সিঙ্গাপুর নেওয়া হতে পারে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। বাসায় থেকে কিছুদিন চিকিৎসা নিলেও ২৭ এপ্রিল তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার/এসজে