ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ
বাংলাদেশ ওয়াকিং ক্লাব। হাঁটার জন্য করা সংগঠনটি প্রতিবছর কখনো দূর্গম চরাঞ্চলে কখনো পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ওয়াকিং ক্লাব এর উদ্যোগে আজ রাজধানীতে ৫০ টি দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ক্লাবের স্বেচ্ছাসেবকরা রাজধানীর পলাশী এলাকার ছিন্নমূল মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, চিনি, দুধ ও সেমাই এর প্যাকেট পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ডঃ আবু নোমান মোহাম্মদ আতাহার আলী, প্রেসিডেন্ট এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক আরিফ, জুয়েল চৌধুরী, বাপ্পীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/ই.এইচ.এম