সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় সুফিয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।
জানা যায়, শুক্রবার সকালে ওই গৃহবধূ গোমানতলী গ্রামের বাবার বাড়ি থেকে মুন্সিগঞ্জের শ্বশুর বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সরদার গ্যারেজ এলাকায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটরভ্যানের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
ওই সময়ে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে চিকিৎসা দেন। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি