খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত সন্ধ্যার মধ্যেই পাওয়ার প্রত্যাশা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নতি চিকিৎসার জন্য বিদেশ নিতে আজ (৭ মে) সন্ধ্যানাগাদ সরকারের অনুমতি পাওয়ার প্রত‌্যাশা করছে পরিবারের সদস‌্যরা।

বিভিন্নসূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার মধ্যেই কেটে যাবে সব জটিলতা। সরকারের অনুমতির দিকে তাকিয়ে আছে বিএনপি। অনুম‌তি পে‌লে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হ‌বে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে চায় তার পরিবার। পাশাপাশি আরও দুটি দেশের নাম শোনা যাচ্ছে। দেশ দুটি হল সৌদি আরব ও আরব আমিরাত। সেইসব দেশের দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা।

এর আগে বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রা‌তেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আবেদনের সিদ্ধান্ত আজ নয়, তবে দ্রুতই জানানো হবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর