পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে হাফেজ রাকিব (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের পুড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ রাকিব নরসিংদী জামিয়া কাশেমিয়ার ছাত্র ও একই গ্রামের কাজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বাদ জুম্মা বাড়ির পাশের জমি থেকে খড় যান। ওই সময় বজ্রপাতে হলে সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে বেলা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যুর কথা জানানো হয়েছে।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর