দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ১১ হাজার ৮৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৬৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৭৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব