ভারতে করোনায় প্রতি ঘণ্টায় ১৫০ জনের মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনাকালীন যে কোনো টানা ১০ দিনের হিসাবে মৃত্যুর রেকর্ড গড়েছে ভারত।

টানা ১০ দিনের হিসেবে প্রতি ঘণ্টায় করোনায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড গড়েছে ভারত। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

গত ১০ দিনে ভারতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে মারা গেছেন ৩৬ হাজার ১১০ জন। যা গড়ে প্রতি ঘণ্টায় ১৫০ জন। এর আগে টানা ১০ দিনে যুক্তরাষ্ট্রে ৩৪ হাজার ৭৯৮ জন ও ব্রাজিলে ৩২ হাজার ৬৯২ জনের মৃত্যুর রেকর্ড ছিল।

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে একদিনে কোনো দেশে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এছাড়া এই সময়ে আরও ৩ হাজার ৯১৫ জন মারা গেছেন।

এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর