মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ সামগ্রী দিলেন রিকশাচালক তারা মিয়া

নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ সামগ্রী দিলেন।

শুক্রবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চকলেংগুরা বাইতুল নুর জামে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি মেম্বার হয়রত আলী, সুসং সরকারী কলেজের কর্মচারী মো. আব্দুল রাজ্জাক, পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য তারা মিয়া গত ৭ বছর যাবত রিক্সা চালানোর উপার্জিত টাকা থেকে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী সহ নানা উপকরন বিতরণ করে আসছেন। এছাড়াও তিনি মাঝে মাঝে গরীব অসহায়দের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন।

তারা মিয়া দুর্গাপুরের সকলের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর