বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নতি চিকিৎসার জন্য বিদেশ নিতে যেতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
সরকারের অনুমতি মিললে খালেদা বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেবে বিএনপি নেতারা। সরকারের অনুমতি মিললে খালেদা জিয়ার সঙ্গে বিদেশ যাবেন কারা? এ নিয়ে দেশের একটি জাতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।
একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, খালেদা জিয়াকে লন্ডন নিতে চায় তার পরিবার। খালেদাকে নিয়ে লন্ডন যাবেন তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা। এছাড়া ব্যক্তিগত চিকিৎসক ও গৃহকর্মী ফাতেমাও বিদেশ যাবেন।
শুক্রবার (৭ মে) খালেদা জিয়ার এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়া এবং যারা তার সঙ্গে যাবেন তাদের ভিসা হওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।
লন্ডনের পাশাপাশি আরও দুটি দেশের নাম শোনা যাচ্ছে। দেশ দুটি হল সৌদি আরব ও আরব আমিরাত। সেইসব দেশের দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা।
এর আগে বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রাতেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আবেদনের সিদ্ধান্ত আজ নয়, তবে দ্রুতই জানানো হবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বার্তাবাজার/নব