‘বিশ্বে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণ’

বিশ্বে করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা, সরকারি হিসাবের চেয়ে দ্বিগুণেরও বেশি এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশন- আই এইচ এম ই।

বিশ্বে গত দেড় বছরে করোনায় অন্তত ৬৯ লাখ মানুষ মারা গেছে। তবে দেশগুলির সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩২ লাখ ৭০ হাজার।

আই এইচ এম ই এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসাবের তুলনায় প্রকৃত মৃত্যু দ্বিগুণেরও বেশি। অনেক দেশই শুধু হাসপাতালে মারা যাওয়া রোগীদের গণনা করেছে। মহামারি পূর্ব সময়ে সব ধরনের মৃত্যুর প্রবণতার সঙ্গে মহামারির সময়ে সর্বমোট মৃত্যুর সংখ্যার তুলনামূলক হিসাব করে করোনায় মৃত্যুর সম্ভাব্য প্রকৃত সংখ্যা বের করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।

তাদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় অন্তত ৯ লাখ ৫ হাজার মানুষ মারা গেছেন। অথচ দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে বলা হচ্ছে, সেখানে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪৯১ জন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর