লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বাউড়া ইউনিয়নের জম গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে রঞ্জু(৪৮)। স্ত্রী আর এক ছেলেকে নিয়ে পরিবার। বসত-ভিটার ৪ শতক জমি ছাড়া আর কিছুই নেই তার। তবে ওই উপজেলার বাউড়া বাজার এলাকায় তার একটি টেইলার্স রয়েছে। যা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সরকারের দেওয়া লকডাউনে ও অসুস্থতার কারনে সেটিও বন্ধের পথে।
পরিবারের সূত্রে জানা যায়, রঞ্জু ব্রেন টিউমারে আক্রান্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ্য, ফলে দিশেহারা হয়ে মানবেতর জীবন-যাপন করছেন ওই পরিবারের সদস্যরা। অর্থের কারনে করতে পাচ্ছে না রঞ্জুর অপারেশন। তাই অসুস্থ স্বামীকে বাঁচাতে সকলের কাছে সহযোগীতা কামনা করেছেন স্ত্রী লাইলী বেগম।
অসুস্থ রঞ্জু মিয়ার স্ত্রী লাইলী বেগম বলেন, প্রায় তিন বছর আগে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করত রঞ্জু। সেখানে থাকা অবস্থায় মাথা ব্যাথা শুরু। এরপর চিকিৎকের কাছে গেলে পরিক্ষা-নিরিক্ষার পর টিউমার ধরা পরে। পরে চিকিৎসকের পরামর্শে লাখ টাকা ব্যয়ে টিউমার অপারেশন করানো হয়। সর্বস্ব ব্যয়ে চিকিৎসা শেষে ফিরে আসেন গ্রামে। ভালোই চলছিলো তাদের দিন। কিন্তু হঠাৎ চলতি বছরের জানুয়ারিতে আবারও মাথা ব্যাথা শুরু হয় রঞ্জুর।
রংপুরে চিকিৎসকের কাছে গেলে আবারও তারা জানান ব্রেন টিউমারের কথা। এতে যেন আকাশ ভেঙ্গে পড়ে রঞ্জু ও তার পরিবারের মাথায়। সব কিছু শেষ করে চিকিৎসা করেও সুস্থ হয়নি তিনি।
লাইলী বেগম জানান, চিকিৎসকরা জানিয়েছেন আবারও ঢাকায় গিয়ে দ্রুত অপারেশন করাতে হবে। না হলে অনেক বড় বিপদ হতে পারে। কিন্ত অর্থের অভাবে অপারেশন করানো সম্ভব হচ্ছে না রঞ্জুর।
রঞ্জু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, প্রথম বার অপারেশনের পর বাড়ি চলে আসি। সব কিছুই ভালোই চলছিলো। কিন্ত আবারও অসুস্থ হয়ে পড়েছি। এদিকে করোনার জন্য দোকান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অপর দিকে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। এদিকে,ফার্মেসীতে ঔষুধের টাকার বাকির পাহাড়।
রঞ্জু মিয়া আরও বলেন, এ সময় যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন। তাহলে হয়তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারবেন। তাই সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
সহযোগীতা করতে-০১৭৯৪৪০৫৫৪৭(রঞ্জু মিয়া)
পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তাবাজার/পি