রাজৈরে মেম্বার প্রার্থীর খাদ্য সামগ্রী বিতরণ
মাদারীপুরের রাজৈরে করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের প্রভাবে কর্মহীন ও অসহায় ৩’শ পরিবারের মঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নিজস্ব অর্থায়নে এ সামগ্রীগুলো প্রদান করেন মাদারীপুর জেলা জজকোর্টের আইনজীবি সহকারী (মুহুরী) ও রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো. আরিফ শেখ। উপজেলার টেকেরহাট ১নং ব্রীজ এলাকায় জনপ্রতি ২কেজি চাল, দুই ধরনের ২কেজি সেমাই ও ১কেজি করে চিনি দেয়া হয়।
আইনজীবি সহকারী আরিফ শেখ বলেন, আমি প্রতি বছর ঈদ ও পূজার সময় গরীব অসহায় পরিবারগুলোকে সামর্থ অনুযায়ী সহযোগিতা করি। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় তার পরিবারের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি