করোনায় একদিনে আরও ১৪ হাজার মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ৮ লাখ ৫৮ হাজার ১৪৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (৭ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৬২৩ জন। করোনায় মোট মারা গেছেন ৩২ লাখ ৬৯ হাজার ২৩১ জন ও সুস্থ হয়েছেন ১৩ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৪৭ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ১৯২ জন। মারা গেছেন ৫ লাখ ৯৪ হাজার ৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৭১ জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় রয়েছে যথাক্রমে ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, স্পেন এবং জার্মানি।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন ও মারা গেছেন ১১ হাজার ৭৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২ হাজার ১৬৩ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর