যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার দেশটির আলাবামা, মিসিসিপি ও আরাকান্সাস অঙ্গরাজ্যসহ দক্ষিণ পূর্বাঞ্চলে টর্নেডো আঘাত হানে। এতে টেক্সাস থেকে শুরু করে ভার্জিনিয়ার অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে পড়েছে গাছপালা, রাস্তা ঘাট ভেসে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

এ পরিস্থিতিতে বাড়িতে অবস্থান করতে বলা হয় স্থানীয়দের। বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর