খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি পরিবারের

সরকারের অনুমতি পেলেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

দল ও পরিবার সূত্রে জানা যায়, বিএনপি প্রধানকে লন্ডন নেয়ার প্রস্তুতি চলছে। এখন সরকারের সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তারা।

করোনা আক্রান্ত হওয়ার পর জটিলতা বাড়ায় ২৭ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে অবশ্য বারবারই দাবি করা হচ্ছিল ভাল আছেন বিএনপি প্রধান। তবে, ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় খালেদা জিয়াকে নেয়া হয় সিসিইউতে। এরপর তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। এরপরই আলোচনায় আসে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার বিষয়টি।

তাকে বিদেশ নিতে পরিবার বুধবার রাতে শুরু করে তৎপরতা। তাদের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রাণালয় হয়ে আছে আইন মন্ত্রণালয়ে। দলের পক্ষ থেকেও প্রত্যাশা করা হচ্ছে সরকার এ আবেদনে ইতিবাচক সাড়া দেবে।

খালেদা জিয়ার দল ও পরিবারের তরফ থেকে জানা যায় উন্নত চিকিৎসার জন্য এরইমধ্যে তাকে লন্ডনে নেয়ার সব প্রস্তুতি নেয়া হয়েছে। এখন অপেক্ষা শুধু সরকারের সবুজ সংকেতের।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর