মিশরে নিষিদ্ধ হলো ঈদ উৎসব

মহামারি করোনার তাণ্ডব থেকে জাতিকে রক্ষা করার উদ্দেশ্য মিশরে এবারের ঈদ উৎসব পালন করা হবে না। আসন্ন ঈদে সকল ধরণের উৎসব নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার (০৫ মে) দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বলে আরব নিউজের এক খবরে বলা হয়।

জানা যায়, মিশরে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এই অবস্থায় দেশটিতে সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি জানা যায়, আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত মিশরে ঈদের ছুটি কার্যকর থাকবে। ওই সময় দেশের সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও। শুধু নির্দিষ্ট কিছু মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর