মুন্সীগঞ্জের সিরাজদিখানে গরু চোর সন্দেহে এলাকাবাসী ৩ নারীসহ ৬ জনকে গণপিটুনি দিলে ৬ জনই আহত হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের সিংগারডাক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডৈরশ্বর গ্রামের আলী মোহাম্মদ মিয়ার পুত্র ইমন মিয়া (১৮), ময়মনসিং জেলার রাগাই ছোটি গ্রামের রফিক মিয়ার পুত্র নয়ন মিয়া (১৮), একই এলাকার রফিক মিয়ার স্ত্রী নারর্গিস((৩০), বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আবুল কালামের স্ত্রী জেসমিন (৪৫), ঢাকার যাত্রাবাড়ী এলাকার লোকমান মিয়ার পুত্র জনি (৩৪), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মমিন মিয়ার স্ত্রী বেবি (৪৫)। এদের মধ্যে জনি ও নার্গিসের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকী ৪ জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা.আঞ্জুমান আরা জানান, আমার এখানে ৬ জন আসছিল ৪ জন ভর্তি আছে আর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে জানান, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে এবং মুমুর্ষ অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে বাকী আহত ৪ জনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সুস্থ হলে জানা যাবে গরু চোর কিনা।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস