শ্রাবন্তী-পায়েলকে ‘নটী’ ডেকে বিপাকে বিজেপি নেতা

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। ভরাডুবি হয়েছে তারকাদের। বিশেষ করে নায়িকারা সুবিধাই করতে পারেনি। এমন ফলাফলের প্রেক্ষিতে মঙ্গলবার (০৪ মে) টুইটারে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপি নেতা তথাগত রায়।

শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীদেরকে বিজেপির এই নেতা ‘নগরের নটী’ বলে আখ্যা দেন। তারা প্রার্থী হওয়াতেও প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, বর্ষীয়ান বিজেপি নেতার অভিযোগ আরও মারাত্মক! তথাগত দাবি করেছেন, পায়েল-শ্রাবন্তীরা না কি নির্বাচনের টাকা নিয়ে কেলি করে ভোটে হেরে ভূত হয়েছেন

এ বিষয়ে পাল্টা মুখ খুলেছিলেন দলেরই নায়িকা প্রার্থীরা। সেই প্রেক্ষিতেই এবার তথাগত রায়কে তলব বিজেপির হাইকমান্ড। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এদিকে পদ্ম শিবিরের তিন নায়িকা-প্রার্থী পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীর উদ্দেশে তথাগতর এমন কটুক্তি কেউই ভালোভাবে নেননি। শোরগোল উঠেছে নেটমাধ্যমেও। উপরন্তু শ্রাবন্তী বর্ষীয়ান বিজেপি নেতার কাছে ‘টাকা নেওয়ার অভিযোগের’ প্রমাণ দাবি করেছেন।

পাশাপাশি বিনীতভাবে তথাগত রায়কে রাজনীতির পাঠ পড়িয়েছেন তারই দলের প্রার্থী পায়েল সরকার। স্পষ্ট জানিয়েছেন, ‘কেউ একদিনে রাজনীতিবিদ হয়ে যান না। আপনিও হননি!’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর