হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিল্পুত কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলা গাজী ইয়াকুব ওসমানীকে গ্রেফতার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (০৬ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি টিম তাকে ফেনী থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গত ২৬ মার্চ হেফাজতের তাণ্ডবের পর থেকে তিনি আত্মগোপনে ফেনী চলে গিয়েছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।
বার্তা বাজার/এসজে