কুমিল্লার তিতাস উপজেলায় প্রকাশ্যে ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ মে) আনুমানিক সন্ধ্যা ৬:৪০ মিনিটে উপজেলার কলাকান্দি ইউনিয়ন কালাচান্দ কান্দি গ্রামে জমির আলীর মুদির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ইফতারে পর জমির আলীর দোকানে জাহাঙ্গীর, হিরন, ইয়াছিন ওরফে শিকুসহ আরো কয়েকজন বসে চা খাচ্ছিলো, এসময় কালাচান্দ কান্দি গ্রামের মোঃ মোকবল মিয়ার ছেলে সোহেল,মৃত মবিন মিয়ার ছেলে দিদার, শহিদ মিয়ার ছেলে আল-আমিন, রহিম মিয়ার ছেলে রাসেলসহ আরো কয়েকজন হাতে রামদা, লোহার রোল নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহতরা হলেন – উপজেলার কালাচান্দ কান্দি গ্রামের হিরন মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬) ও ইয়াছিন ওরফে শুকু(১৯), একই গ্রামের হযরত আলীর ছেলে মোহাম্মদ(৩০)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ৩ জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ মে ২০২১ইং তারিখে তিতাস উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি হেলাল হোসেন কে কুপিয়ে আহত করেছে এই সন্ত্রাসীরা।এঘটনায় তিতাস থানায় একটি মামালাও রুজু করা হয়েছে। হেলালের হোসেনের পক্ষে তারা প্রতিবাদ করায় আজ তারই জের ধরে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়। আজকের ঘটনার মামালার প্রস্তুতি চলছে।
আসলাম/বার্তাবাজার/ই.এইচ.এম