কালিগঞ্জে আম পাড়তে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সাতক্ষীরার কালিগঞ্জে আম পাড়তে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোকছেদ দাই (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের সবুজ দাই এর ছেলে।

সূত্র জানান, বৃহস্পতিবার (৬ মে) বিকেলে মোকছেদ দাই নিজ বাড়ির আম গাছে আম পাড়তে ওঠেন। ওই সময়ে বিদ্যুৎতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক পরিবারসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে মোকছেদ দাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাওন আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর