ঢাবি সিন্ডিকেটের সদস্য হলেন আখাউড়ার সন্তান অধ্যাপক ড.আবুল মনসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.আবুল মনসুর আহাম্মদ (দুলাল)। তিনি আখাউড়া পৌরসভার দেবগ্রামের কৃতিসন্তান।

গত ২ মে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নতুন সদস্য হিসেবে মনোনীত করে জারিকৃত প্রজ্ঞাপন। ছবি-বার্তা বাজার

ড.আবুল মনসুর আহাম্মদ বলেন, নিজের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আমি গর্বিত। আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ক্ষেত্রে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’

এছাড়া আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত হয়েছেন,অ্যাটর্নি জেনারেল এড. এ এম আমিন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের মৃওিকা,পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড.মো. হারুনর রশীদ খান সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর