সাংসদ নদভী’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ মাঠে সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র পক্ষ থেকে লোহাগাড়া উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আবুল আল মুহাম্মদ হোছামুদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে সাংসদ একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী এর সভাপতিত্বে এ-সব ত্রাণ সামগ্রী মানুষের হাতে তুলে দেওয়া হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রী। ছবি-িবার্তা বাজার

এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মাহমুদ,লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গনি সম্রাট, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,নুরুল আলম জিকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান লোহাগড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ,লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান, স্থানীয় সাংসদের এডমিন দেলোয়ার হোসেন বেলাল ও আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবদুল করিম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর