কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় রশি পেঁচিয়ে সাজেদুল ইসলাম(২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছাড়া সরকারপাড়া গ্রামের কায়সার আলীর পুত্র।

পারিবারিক সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভূগছিলো সাজেদুল।এর আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। বুধবার গভীর রাতে সেহরী খাওয়ার জন্য সাজেদুল কে ডাকলে তার কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।পরে অনেক খোঁজাখুজি করে বৃহস্পতিবার ভোরে তবকপুর বামনাছাড়া বলদীপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বাশঝাড়ে গুটি গাছের ডালের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় সাজেদুলের মরদেহটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর