আফগান সীমান্তে ৪ পাকসেনাকে গুলি করে হত্যা

আফগানিস্তান থেকে ছোঁড়া গুলিতে পাকিস্তানের ৪ সৈন্য মারা গেছেন। আহতও হয়েছেন অন্তত ৬ জন। বুধবার (৫ এপ্রিল) দুই দেশের সীমান্তবর্তী এলাকা বেলুচিস্তানে এই ঘটনা ঘটে।

নিহত পাকিস্তানি সেনারা ওই এলাকায় সীমান্তে বিতর্কিতভাবে বেড়া স্থাপন করছিল। বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়।

পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সেনা সদস্যরা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় সীমান্ত বেড়া নির্মাণের কাজ করছিল। জোব জেলার বিপরীতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় পাকটিকা প্রদেশ রয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানি সামরিক বাহিনীও এ বিষয়ে বিস্তারিত জানায়নি। এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনা যায়, ওই এলাকায় পাকিস্তান-আফগান সীমান্তে আড়াই হাজার কিলোমিটার সীমান্ত নির্মাণের কাজ করছে।পাকিস্তান এটিকে নিরাপদ মনে করে। তবে কাবুল এটির প্রতিবাদ জানিয়ে আসছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর