রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়

রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মোবাইল কোর্টে জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু তত্বাবধানে রাজবাড়ী শহরের নতুন, বাজার পাবলিক হেলথ মোড়, শ্রীপুর, বড়পুল, আলহাদীপুর এলাকায় স্বাস্থ্য সচেতনতায় ও গনপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট হাবিবুল্লাহ।

এসময় ৫টি মামলায় মোট ৭৬০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসনের পক্ষথেকে জনসাধানণের মাঝে কিছু হ্যান্ড স্যনিটাইজার মাস্ক বিতরণ করা হয়ে।

প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক। রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর