সিরাজদিখানে ৪ শতাধিক পরিবার পেলো ঈদ উপহার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিছিয়ে পরা ৪ শতাধিক পরিবার পেলো শাড়ী, লুঙ্গী, থ্রি-পিচ ও মাস্ক।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালীস্থ মাইটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি সিরাজদিখান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের কার্যালয়ে কর্মহীন পিছিয়ে পরা পরিবার গুলোর মাঝে সহায়তা পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়।

মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর পিতা মরহুম আলতাফ হোসেন ও মাতা মরহুমা ওমেদা বেগমের স্মরণে মুন্সীগঞ্জ জেলা মাইটিভির প্রতিনিধি মোক্তার হোসেনের অর্থায়নে সমাজে পিছিয়ে পরা ৪ শতাধিক পরিবারকে শাড়ী, লুঙ্গী, থ্রি-পিচ ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাংবাদিক আব্দুল্লাহ আল-মাসুদ, রিয়াজ মাহমুদ মান্নান, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইকবাল খান, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর