পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের ছোবাহান আকনের ছেলে মনির আকন (৩৫) এবং পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের শাহজাদা তালুকদারের ছেলে ও পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান (১৪)।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি হলে ছোট চৌদ্দকানি গ্রামে বাড়ির পাশে পানের বরজে কাজ করা অবস্থায় মনির আকন ও একই সময়ে উত্তর পানপট্টি গ্রামে বিলের মাঝে ডাল তুলতে গেলে বজ্রপাতে মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জেবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সাফায়েত হোসেন/বার্তাবাজার/পি