ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ দিয়ে ঘর নির্মাণের অভিযোগ

জব্দকৃত সরকারি গাছ দিয়ে নিজের ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই উপজেলার দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন রাস্তার প্রায় শতাধিক গাছ কর্তন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী।

সওজের শতাধিক গাছ কাটার অভিযোগ শিরোনামে ২১ জুন ২০২০ তারিখে বিভিন্ন পিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

উক্ত সংবাদ প্রকাশের পর সব গাছ জব্দ করে রেহাইপুকুরি ব্রিজ সংলগ্ন ফাকা এক স্থানে রাখে উপজেলা প্রশাসন। সেই জব্দকৃত সরকারি গাছের চারটি গুড়ি দিয়ে নিজের ঘর নির্মাণের জন্য নিকটস্থ স’মিল থেকে চেরাই করে বিনানই গ্রামে তার নতুন বাড়ির ঘর নির্মাণ করেন ইউপি চেয়ারম্যান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসান ইয়াসমিন বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাঠ পযার্য়ে উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) শহিদুল ইসলাম খানকে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) শহিদুল ইসলাম বলেন, খুব দ্রুত ওই চেয়ারম্যানকে চিঠির মাধ্যমে সরেজমিনে তদন্ত করার সময় জানিয়ে দেয়া হবে। তদন্তের কাজ সম্পন্ন করেই নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদনটি জমা দেয়া হবে।

তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি বিধি অনুসরণ করেই বনবিভাগ থেকে জব্দকৃত গাছের গুল গুলো ক্রয় করা হয়েছে। আমার প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য এমন অভিযোগ করতে পারে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর